প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীগণ, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়-এর অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়ে আজ একটি স্বনামধন্য বিদ্যাপীঠে পরিণত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো—শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকশিত করা এবং আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, বরং একটি শিক্ষার্থীর জীবনের সর্বাঙ্গীন বিকাশের মাধ্যম। তাই শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও নৈতিক উন্নয়নের সমন্বয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে স্কুল সম্পর্কিত বিভিন্ন তথ্য, একাডেমিক কার্যক্রম, নোটিশ ও ফলাফল সহজেই জানতে পারবেন। আশা করি এই অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের জন্য একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Toyrunnesa Girl’s High School
toyrunnesgirlshs2020@gmail.com
Phone:+8801734-182748
E-mail: toyrunnesgirlshs2020@gmail.com
Website:www.toyrunnesaghs.edu.bd